বছরের প্রথম নতুন ফোন ‘ওয়ানপ্লাস ১০ প্রো’

৪ জানুয়ারি, ২০২২ ০৮:১৯  
২০২২ সালে সবচেয়ে প্রথমে আসা নতুন ফোন কোনটি? এই প্রশ্নের উত্তরকে নিজেদের করে নিয়েছে ওয়ানপ্লাস। যারা একেবারেই নতুন ফোন খুঁজছেন তাদের জন্য নতুন ফ্ল্যাগশিপ উন্মোচন করছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। ফোনটি সম্পর্কে তথ্য গোপন করতে সব ধরণের চেষ্টা করেছে কোম্পানিটি। তবে তথ্য ফাঁস ও গুজব ছড়ানো বন্ধ করা যায়নি। জানা গেছে, ফোনটিতে থাকছে হাই-রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটির পিছনে থাকবে তিনটি ক্যামেরা সেন্সর। তবে ক্যামেরা ইউনিটের চতুর্থ এলিমেন্ট ‘পি২ডি ৫০টি’ সম্পর্কে এখনও জানা যায়নি। এই ফোনটির ক্ষেত্রে ওয়ানপ্লাসের বড় চ্যালেঞ্জ হবে অ্যাপল এবং স্যামসাংয়ের হাই-এন্ড ফোনের সাথে টেক্কা দিয়ে দাম, স্পেসিফিকেশন ও ফিচারের মধ্যে সমন্বয় বজায় রাখা। আগামী ১১ জানুয়ারি চীনে প্রথম উন্মোচিত হবে ‘ওয়ানপ্লাস ১০ প্রো’ মডেলের এই ফোনটি। উন্মোচনের আগেই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে। ডিবিটেক/বিএমটি